× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমারীপূজা আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ১০:৩৩ এএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ১০:৪৪ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

আজ শুক্রবার (১১ অক্টোবর) মহাষ্টমী, শারদীয় দুর্গাপূজার অন্যতম জাঁকজমকপূর্ণ দিন। অষ্টমী বিহিত পূজা, সন্ধিপূজা ও কুমারীপূজার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে মহাষ্টমী উদ্‌যাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

মহাষ্টমীর দিন সকাল ৬টা ১০ মিনিটেই শুরু হয়েছে মহাষ্টমী কল্পারম্ভ ও অষ্টমী বিহিত পূজা। পূজা শেষে সকাল ১০টায় হবে পুষ্পাঞ্জলি।

এরপর সকাল সাড়ে ১০টায় হবে মহাষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারীপূজা। মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে শ্রদ্ধা নিবেদন করা হবে। শাস্ত্রমতে এক বছর থেকে ১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা কোনো কুমারীকে পূজা করা হয়।

ব্রাহ্মণ অবিবাহিত কন্যা অথবা অন্য গোত্রের অবিবাহিত কন্যাকেও পূজা করার বিধান রয়েছে। পূজার আগ পর্যন্ত গোপন রাখা হয় কুমারীর নাম।

তিথি অনুযায়ী এদিন সন্ধিপূজা হবে দুপুর ১২টা ১৩ মিনিট থেকে ১টা ১ মিনিটের মধ্যে। দেবী দুর্গার  ভক্তকুলের প্রত্যাশা কুমারীপূজার মধ্য দিয়ে আবারও জানান দেওয়া হবে নারীশক্তির, করা হবে নারীকে সম্মানের আহ্বান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা