× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীরা বোঝা নয়, দেশের সম্পদ : প্রতিমন্ত্রী সিমিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪২ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০৭ পিএম

রাজধানী সচিবালয়ের নিজ অফিস কক্ষে সুইডিশ অ্যাম্বাসেডর আলেকজান্ড্রা ভোন লিন্ডের সঙ্গে সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)। ছবি : সংগৃহীত

রাজধানী সচিবালয়ের নিজ অফিস কক্ষে সুইডিশ অ্যাম্বাসেডর আলেকজান্ড্রা ভোন লিন্ডের সঙ্গে সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)। ছবি : সংগৃহীত

নারীরা কার ওপর বোঝা নয়, বরং তারা দেশের সম্পদ বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)। রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানী সচিবালয়ের নিজ অফিস কক্ষে সুইডিশ অ্যাম্বাসেডর আলেকজান্ড্রা ভোন লিন্ডের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

এ সময় দিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের ফলে নারীদের ওপর প্রভাব, বাল্যবিবাহ রোধ, জেন্ডার বেজড ভায়োলেন্স, জেন্ডার রেস্পনসিভ বাজেটসহ নানা বিষয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী সিমিন হোসেন বলেন, ‘নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ রোধ, শিক্ষার হার বৃদ্ধিকরণ, নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। শিশু ও মাতৃ মৃত্যুর হার কমানো এবং সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘নারীর জীবনমান উন্নয়নে এবং নারীদের প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যে প্রতিটি জেলা-উপজেলায় কিশোর-কিশোরী ক্লাব গঠনের মাধ্যমে নারীদের শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলাসহ নানা বিষয়ে সচেতন করা হচ্ছে।’

আলেকজান্ড্রা ভোন লিন্ডে বলেন, ‘বাংলাদেশ নারীর ক্ষমতায়নের রোল মডেল এবং সম্ভাব্য সব সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতার রক্ষায় বাংলাদেশ ও সুইডেন একসঙ্গে কাজ করতে চায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা