× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসরে ড্যানিয়েল ম্যাকগাহেই

ট্রান্সজেন্ডারদের নারী ক্রিকেটে নিষিদ্ধ করল আইসিসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১৭:৩২ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ১৯:৫৫ পিএম

কানাডার রূপান্তরিত নারী ক্রিকেটার ড্যানিয়েল ম্যাকগাহেই

কানাডার রূপান্তরিত নারী ক্রিকেটার ড্যানিয়েল ম্যাকগাহেই

ট্রান্সজেন্ডার খেলোয়াড়দের নিষিদ্ধ করেছে অনেক ক্রীড়া সংস্থা। এই তালিকায় এবার নাম লিখাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মেয়েদের এলিট ক্রিকেটে আইসিসি নিষিদ্ধ করেছে ট্রান্সজেন্ডার খেলোয়াড়দের। তার মানে কেউ পুরুষ বয়ঃসন্ধি কাটিয়ে বা পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হলে সে ক্রিকেটের শীর্ষে পর্যায়ে খেলতে পারবেন না। 

বিস্তৃত বৈজ্ঞানিক পর্যালোচনা ও নয় মাসের পরামর্শ শেষে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যাতে ‘আন্তর্জাতিক নারী ক্রিকেটে খেলার সততা ও খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত হয়’।

এর আগে রূপান্তরিত নারী খেলোয়াড়দের নিষিদ্ধ করেছে রাগবি ইউনিয়ন, সাঁতার, সাইক্লিং, অ্যাথলেটিকস ও রাগবি লিগ। এবার তাদের দলে অন্তর্ভুক্ত হলো আইসিসি।

খেলাধুলার এই সিদ্ধান্ত ব্যাখ্যা করে আইসিসির প্রধান নির্বাহী জিওফ বলেন, ‘লিঙ্গ যোগ্যতার নিয়মে পরিবর্তন আনা হয়েছে একটি বিস্তৃত পরামর্শ প্রক্রিয়ার মাধ্যমে। এটি বিজ্ঞান সম্মত সিদ্ধান্ত। পর্যালোচনার সময় বেরিয়ে আসা মূল নীতিগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

‘খেলা হিসেবে ক্রিকেটের অন্তর্ভুক্তি আমাদের কাছে অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ। তবে আমাদের অগ্রাধিকার আন্তর্জাতিক নারী খেলাধুলার বিশুদ্ধতা বজায় রাখা ও খেলোয়াড়দের নিরাপত্তা রক্ষা করা’ -যোগ করেন অ্যালার্ডিস।

কানাডার ড্যানিয়েল ম্যাকগাহেই ব্রাজিলের বিরুদ্ধে নারী টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে বিতর্কে জড়ান। একটি অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়া প্রথম ট্রান্সজেন্ডার ক্রিকেটার ছিলেন তিনি। এ নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ার ঠিক দুই মাস পর নতুন নিয়ম ঘোষণা করল আইসিসি। এ নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ার ঠিক দুই মাস পর নতুন নিয়ম ঘোষণা করল আইসিসি। নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় ক্রিকেট থেকে অবসরে চলে গেছেন ম্যাকগাহেই।

হতাশা নিয়েই ক্রিকেটকে গুডবাই বলে জানান, ‘আজ সকালে আইসিসির সিদ্ধান্তে দুঃখ ভরা হৃদয়ে বলতে চাই যে আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে গেছে। যত তাড়াতাড়ি এটি শুরু হয়েছিল, এখন এটি অবশ্যই শেষ হওয়া উচিত। যারা আমাকে সমর্থন করে গেছেন আমার সব সতীর্থ, বিরোধী দলের, ক্রিকেটিং সম্প্রদায় ও আমার পৃষ্ঠপোষক সবাইকে অনেক ধন্যবাদ।’

লস অ্যাঞ্জেলেসে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের সময় কানাডার হয়ে ছয়টি ম্যাচ খেলেছিলেন ২৯ বছরের ওপেনিং ব্যাটার ড্যানিয়েল ম্যাকগাহেই। জাতীয় দলের হয়ে এর আগেও খেলেছেন তিনি। যদিও সেই সূচি আইসিসির অফিসিয়াল মর্যাদা পায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা