× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানাডায় তথ্যমন্ত্রী

যত অপপ্রচারই হোক, আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:১০ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৬ পিএম

কানাডার টরন্টোতে আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রবা ফটো

কানাডার টরন্টোতে আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রবা ফটো

যতই অপপ্রচার হোক, আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন যাদের পছন্দ নয়, এমন কিছু ব্যক্তি ও গোষ্ঠী দেশ-বিদেশে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে যত অপপ্রচারই হোক, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে এবং দেশের উন্নয়ন অব্যাহত রাখবে।’

রবিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কানাডার টরন্টোতে আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে যত অপপ্রচার হয় তার বেশিরভাগই হয় বিদেশ থেকে। প্রবাসী বাংলাদেশিদের আমি এসব অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান জানাই। ১৯৭১ সালেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, তারপরও বাংলাদেশের জন্ম ঠেকানো যায়নি। তেমনি বর্তমানেও যত ষড়যন্ত্রই হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কানাডার মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত ও সক্রিয় হয়ে আপনারা বাংলাদেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখবেন।’

অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন মাসুদের পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন ও অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুকী হাসান প্রমুখ।

এর আগে স্থানীয় ‘মদিনা গ্রিল’ রেস্তোরাঁয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে কানাডায় বসবাসরতদের সঙ্গে প্রাতরাশ সভায় যোগ দেন মন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডাপ্রবাসী মোহাম্মদ আমিন মিয়া, শাহাবুদ্দিন আহমেদ, শওগাত আলী সাগর, গিয়াসউদ্দিন আহমেদ, শফি আহমেদ, এএমএম তোহা, সাজ্জাদ হোসাইন, জহিরুল হক চৌধুরী, কাজী জহিরউদ্দিন, মিনারা বেগম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা