× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিসের আইফেল টাওয়ারে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ট্রফি উন্মোচন

প্যারিস (ফ্রান্স) প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ২৩:২৭ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৩ ২৩:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী সাত্তার আলী সুমনের (শাহ আলম) স্পন্সরের মাধ্যমে প্যারিসের আইফেল টাওয়ারে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ট্রফি উন্মোচন করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ফ্রান্সের প্যারিসে অবস্থিত ঐতিহাসিক আইফেল টাওয়ারের উপরের রেস্টুরেন্ট মিলনায়তনে এ ট্রফি উন্মোচিত করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন, ফ্রান্স ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট প্রভু বালান, ফ্রান্সে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন (শাহ আলম), সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ, ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য জুবায়েদ আহমদ ও মশিউর রহমান কাজলসহ বাংলাদেশ কমিউনিটি এবং অন্যান্য দেশের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

চলতি বছর অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। এ বিশ্বকাপ উপলক্ষে আইসিসির স্থায়ী সদস্য দেশ ও সহযোগী সদস্য দেশে ট্রফি উন্মোচনের অংশ হিসেবে প্যারিসে এ আয়োজন করা হয়।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা বলেন, সাত্তার আলীর সুমন ফ্রান্সে বাংলাদেশিদের মধ্যে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী। তার স্পন্সরে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসে বাংলাদেশিদের সুনাম অনেকখানি বৃদ্ধি পেল। 

২৭ জুন বিশ্বকাপ ট্রফিটি ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় মহাশূন্যে উন্মোচন করা হয়। এরপর স্বাগতিক ভারত ছাড়াও নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ফ্রান্স  ট্যুর করেছে বিশ্বকাপের ট্রফি। ১৮ টি দেশে ট্রফি  উন্মোচন শেষে বিশ্বকাপের স্বাগতিক দেশ ভারতে গিয়ে পৌঁছাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা