× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমিরাতে ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের সভাপতি পাভেল, সম্পাদক শাফায়েত

ইউএই প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ২০:০৩ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৩ ২০:৫৩ পিএম

আহমেদ ইখতিয়ার আলম পাভেল (বামে) এবং শিকদার শাফায়েত উল্লাহ (ডানে)। প্রবা ফটো

আহমেদ ইখতিয়ার আলম পাভেল (বামে) এবং শিকদার শাফায়েত উল্লাহ (ডানে)। প্রবা ফটো

সংযুক্ত আরব আমিরাতে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার কেন্দ্রীয় প্রতিষ্ঠান ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের ২০২৩-২৫ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে ইঞ্জিনিয়ার আহমেদ ইখতিয়ার আলম পাভেলকে সভাপতি ও শিকদার শাফায়েত উল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া ৬৮ জন নির্বাহী সদস্য এবং ১৫ জন ক্ষুদে শিল্পীর সমন্বয়ে নতুন এ কমিটি গঠন করা হয়। শনিবার ( ৫ আগস্ট) সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত এ কমিটি ঘোষণা করেন সংশ্লিষ্টরা।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন কাজী জাবিনা আফরোজা শ্বেতা, ইঞ্জিনিয়ার বুশরা আনোয়ার, প্রবীন শিল্পী জসিম উদ্দিন পলাশ ও যন্ত্রশিল্পী অজিত কুমার রায়। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহমান রোমান, ইভেন্ট ম্যানেজম্যান্ট সম্পাদক পদে নওজীন ইসলাম স্বর্না ও সাংস্কৃতিক সম্পাদক পদে বঙ্গ শিমুল দায়িত্ব পেয়েছেন

সভাপতি আহমেদ ইখতিয়ার আলম পাভেল জানান, প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা শেখ ফরিদ আহমেদ সিআইপি ও অন্যান্য উপদেষ্টামণ্ডলীর সুপরামর্শে এবং সব সদস্যের উপস্থিতিতে আলোচনা ও নির্বাচনের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদকাল ২০২৫ সালের জুলাই পর্যন্ত থাকবে।

নতুন কমিটির চার সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন- শেখ ফরিদ আহমেদ, আব্দুল আলিম, ইসমাইল গনি চৌধুরী ও সেলিম উদ্দিন চৌধুরী।

আমিরাতের বুকে বাংলা ভাষা ও সংস্কৃতির সুষ্ঠু বিকাশে নতুন কমিটি প্রতিষ্ঠানের আগের সুনাম অক্ষুণ্ণ রেখে আরও বিপুল উদ্যমে কাজ করবে বলে নবনির্বাচিত সব সদস্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা