× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিসে বাংলাদেশিদের শেকড় সন্ধানে নিজস্ব সংস্কৃতিচর্চার আহবান

প্যারিস সংবাদদাতা

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫৯ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২ ২০:৩৭ পিএম

প্যারিসে বাংলাদেশিদের শেকড় সন্ধানে নিজস্ব সংস্কৃতিচর্চার আহবান

প্রবাসে নতুন প্রজন্মকে শেকড় সন্ধানি করে তুলতে বাঙালির নিজস্ব ভাষা ও সংস্কৃতিচর্চা সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ‘শেকড়ের সন্ধানে’ নামে একটি সংগঠন। সেজন্য বাঙালি কমিউনিটি তথা ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে দেশীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ ও লালন প্রয়োজন বলে বক্তব্য আসে প্রতিষ্ঠানটির পক্ষে।

প্যারিসের এই সাংস্কৃতিক সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে রবিবার (১৮ সেপ্টেম্বর) অতিথিরা এই অহ্বান জানান।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জামিল আহমেদ সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, সহ-সভাপতি আবুল কাশেম, এস এ শহিদ বার তাহের, ফয়সাল ইকবাল, আজম খান, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ-ফ্রান্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক আলী হোসেন, কমিউনিটি নেতা সেলিম ওয়াদা শীলু, কামাল মিয়া, অজয় দাস, বাংলাদেশ কালচারাল ফোরাম-ফ্রান্সের সভাপতি শাহ আলম মায়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দবির মাহমুদ, প্যারিস-বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম মামুন ও সদস্য সচিব রাসেল আহমেদ প্রমুখ।

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত বর্ষপূর্তি উৎসবে গান, আড্ডার পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশের জাতীয় পতাকা ও গ্রামীণ জনপদ স্থান পায় এসব চিত্রকর্মে।

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা রাধারমণ, দূর্বিনশাহ, লালন, শাহ আব্দুল করিমের গানসহ বিভিন্ন বাউল সঙ্গীত পরিবেশন করেন।

এছাড়া অনুষ্ঠানে ফ্রান্সে সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।


প্রবা/রাই/টিকে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা