প্যারিস সংবাদদাতা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫৯ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২ ২০:৩৭ পিএম
প্রবাসে নতুন প্রজন্মকে শেকড় সন্ধানি করে তুলতে বাঙালির নিজস্ব ভাষা ও সংস্কৃতিচর্চা সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ‘শেকড়ের সন্ধানে’ নামে একটি সংগঠন। সেজন্য বাঙালি কমিউনিটি তথা ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে দেশীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ ও লালন প্রয়োজন বলে বক্তব্য আসে প্রতিষ্ঠানটির পক্ষে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জামিল আহমেদ সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, সহ-সভাপতি আবুল কাশেম, এস এ শহিদ বার তাহের, ফয়সাল ইকবাল, আজম খান, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ-ফ্রান্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক আলী হোসেন, কমিউনিটি নেতা সেলিম ওয়াদা শীলু, কামাল মিয়া, অজয় দাস, বাংলাদেশ কালচারাল ফোরাম-ফ্রান্সের সভাপতি শাহ আলম মায়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দবির মাহমুদ, প্যারিস-বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম মামুন ও সদস্য সচিব রাসেল আহমেদ প্রমুখ।
বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত বর্ষপূর্তি উৎসবে গান, আড্ডার পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশের জাতীয় পতাকা ও গ্রামীণ জনপদ স্থান পায় এসব চিত্রকর্মে।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা রাধারমণ, দূর্বিনশাহ, লালন, শাহ আব্দুল করিমের গানসহ বিভিন্ন বাউল সঙ্গীত পরিবেশন করেন।
এছাড়া অনুষ্ঠানে ফ্রান্সে সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
প্রবা/রাই/টিকে