× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পংকজ ভট্টাচার্যের মৃত্যুতে নিউইয়র্কে নাগরিক শোকসভা

যুক্তরাষ্ট্র প্রতিবেদক

প্রকাশ : ০১ মে ২০২৩ ১২:১৩ পিএম

আপডেট : ০১ মে ২০২৩ ১২:৫৩ পিএম

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে  নাগরিক শোকসভায় আলোচকরা। প্রবা ফটো

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে নাগরিক শোকসভায় আলোচকরা। প্রবা ফটো

প্রবীণ প্রগতিশীল রাজনীতিক ও ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্যের মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। শনিবার (২৯ এপ্রিল) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে নাগরিক সমাজের ব্যানারে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

‘এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটির সমবেত সংগীতের মধ্য দিয়ে সভা শুরু হয়।

সভায় বক্তারা বলেন, জাতি আত্মত্যাগী একজন রাজনৈতিক নেতাকে হারাল। পংকজ ভট্টাচার্য আদর্শিক রাজনীতি করতেন। ক্ষমতার ভাগবাটোয়ারার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না। সারাটা জীবন লড়াই করেছেন জনগণের মুক্তির জন্য। বাংলাদেশে পংকজ ভট্টাচার্যের মতো বিশুদ্ধ রাজনীতিক আর পাওয়া যাবে না। তিনি ছিলেন নির্লোভ রাজনীতির জীবন্ত প্রতীক। 

পংকজ ভট্টাচার্যের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধকালীন সময়ে সংগঠকের ভূমিকা ও দেশের বাম রাজনীতিতে তার অবদানের কথা বক্তারা তুলে ধরেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মজিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জাকির হোসেন বাচ্চু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ, খোরশেদ ইসলাম,ড. নজরুল ইসলাম, লেখক সুব্রত বিশ্বাস, শেখ আখতারুল ইসলাম, রুহেল চৌধুরী, ওবায়দুল্লাহ মামুন, সাংবাদিক সাগর লোহানী, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, মনিকা রায় চৌধুরী, শরাফ সরকার, সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন, সাংবাদিক মনোয়ারুল ইসলাম, সুব্রত তালুকদার, সাংবাদিক আদিত্য শাহিন, নাসির উদ্দীন, সাংবাদিক মাহবুবুর রহমান, রতন কর্মকার, মিথুন আহমেদ, টাইম টিভির সিইও আবু তাহের ও আব্দুল্লাহ চৌধুরী, উদীচীর সম্পাদক আলীম উদ্দীন প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা