× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুইডেন ক্রিকেটবোর্ডের সচিব হলেন ইউএপির সাবেক শিক্ষার্থী আতিকুর রহমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১৯:৪৯ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ২০:০৬ পিএম

আতিকুর রহমান। ছবি : সংগৃহীত

আতিকুর রহমান। ছবি : সংগৃহীত

সুইডেন ক্রিকেটবোর্ডের সদস্য ও সচিব নির্বাচিত হয়েছেন ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) সাবেক শিক্ষার্থী আতিকুর রহমান। তিনি ইউএপির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে পড়ালেখা করেছেন। সোমবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ মার্চ স্টকহোমে সুইডিশ ক্রিকেটবোর্ডের বার্ষিক সভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় দুটি প্যানেল। নির্বাচনে আতিকুর রহমান ও তার প্যানেল ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

২০২৩-২৪ বছরের জন্য সুইডিশ ক্রিকেটবোর্ডের সচিব হিসেবে আতিকুর সুইডেনে ক্রিকেটে প্রশাসনের দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার মান-উন্নয়ন ও বিকাশে ভূমিকা রাখবেন। দেশটির ক্রিকেট খেলায় অংশগ্রহণ বাড়ানো এবং দর্শকদের কাছে খেলাটিকে জনপ্রিয় করার কৌশল ও উদ্যোগ গ্রহণে তিনি পরিচালনা বোর্ডের সঙ্গে কাজ করবেন। আতিকুর রহমান ২০১০ সালে বাংলাদেশ থেকে সুইডেনে পাড়ি জামান। বর্তমানে তিনি সুইডেনের লজেন্ট গ্রুপের আইটি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

বেশ কয়েক বছর ধরে সক্রিয়ভাবে ক্রিকেটে জড়িত থাকা আতিকুর আগে সুইডেনের বোরস ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা