× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরাভ জুয়েলার্সের উদ্বোধনে যোগ দিতে দুবাইয়ে সাকিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ২০:৪০ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ২০:৪৬ পিএম

সাকিব আল হাসান ও হিরো আলমকে দেখতে এরই মধ্যে দুবাইয়ে আরাভ জুয়েলার্সের সামনে অসংখ্য প্রবাসী বাংলাদেশি ভিড় করছেন। প্রবা ফটো

সাকিব আল হাসান ও হিরো আলমকে দেখতে এরই মধ্যে দুবাইয়ে আরাভ জুয়েলার্সের সামনে অসংখ্য প্রবাসী বাংলাদেশি ভিড় করছেন। প্রবা ফটো

আরাভ জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এখন দুবাইয়ে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার (১৫ মার্চ) স্থানীয় সময় বিকাল ৫টায় আরবি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধনী আয়োজন শুরু হয়।

আরাভ জুয়েলার্স সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্ব শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। মূল পর্বে উপস্থিত থাকবেন সাকিব আল হাসান।

সাকিব ছাড়াও অনুষ্ঠানে আলোচিত মুখ হিরো আলম, উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, সংগীতশিল্পী নোবেল, পাবেল, বেলাল খান, আরেফিন আকাশ, রুবেল খন্দকার, মডেল স্মৃতি, মডেল দিঘীসহ শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের কয়েকজন খেলোয়াড় উপস্থিত থাকবেন।

সাকিব আল হাসান ও হিরো আলমকে দেখতে এরই মধ্যে প্রতিষ্ঠানটির সামনে অসংখ্য প্রবাসী বাংলাদেশি ভিড় করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা