× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৭ আগস্ট কানাডায় টরন্টোয় বাংলা রক ফেস্ট

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২২ ১৪:০১ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২২ ১৪:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কানাডায় বাংলাদেশি ব্যান্ডগুলোর অংশগ্রহণে ভিন্নধর্মী উদ্যোগ প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে টরন্টোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা রক ফেস্ট’। এরই মধ্যে কমিউনিটিতে বিশেষ আগ্রহ তৈরি করেছে এই ‘বাংলা রক ফেস্ট’

আগামী শনিবার (১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়নে এ উৎসব অনুষ্ঠিত হবে। বাংলাদেশি ব্যান্ড অ্যাসোসিয়েশন কানাডার সহযোগিতায় বাংলা রক ফেস্ট আয়োজনের অগ্রভাগে রয়েছেন সংগীতপিপাসু উদ্যমী তরুণ ফরহাদ আহমেদ (মিশু) ও সায়েম আহমেদ।

তাদের সঙ্গে রয়েছেন আসাদুন নূর, সাকিব আজাদ, আসিফ আহমেদ প্রকাশ প্রমুখ। আর তাদের বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ব্যারিস্টার ওমর আল জাহিদ, ফরহাদ রিয়েলটি ইংক ও ওডিন প্রটেকশন সার্ভিস।

লাক্স চ্যানেল আই সুপারস্টার রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় কানাডায় বাংলাদেশি ব্যান্ড শূন্য ফিচারিং ‘ফুয়াদ আল মুক্তাদির, মানুষ, যান্ত্রিক, ব্যান্ডফোর, সুর, ঝড় অংশ নিচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।

‘বাংলা রক ফেস্ট’-এর আয়োজন সম্পর্কে অন্যতম আয়োজক ফরহাদ আহমেদ (মিশু) ও সায়েম আহমেদ জানান, কানাডায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে বাংলা সংস্কৃতির দূরত্ব কমিয়ে আনতে বাংলা রক ফেস্টের আয়োজন করা হচ্ছে।

আয়োজক সায়েম আহমেদ বলেন, কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অজ্ঞাত কারণে তরুণ প্রজন্মকে বিশেষ করে এ দেশে বেড় ওঠা ছেলেমেয়েদের তেমন একটা দেখা যায় না।

অথচ কানাডিয়ান বিভিন্ন সাংস্কৃতি অনুষ্ঠানে তারা ছুটে যান। তার মানে হচ্ছে সংস্কৃতির প্রতি তাদের আগ্রহ আছে। কিন্তু আমরা তাদের মতো করে আমাদের সংস্কৃতি তাদের কাছে পৌঁছে দিতে পারছি না।

আয়োজক ফরহাদ আহমেদ (মিশু) বলেন, আমাদের সংস্কৃতির প্রতি দিনদিন আগ্রহ হারিয়ে ফেলা ওইসব তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই আমাদের বাংলা রক ফেস্টের আয়োজন। আমাদের বিশ্বাস এই বাংলা রক ফেস্টের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে আমাদের সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে পারব এবং একই সঙ্গে তাদের সঙ্গে আমাদের কালচারাল গ্যাপটা কমিয়ে এনে একটা মেলবন্ধন তৈরি করতে পারব।

ফরহাদ আহমেদ (মিশু) ও সায়েম আহমেদ বাংলা রক ফেস্টকে সফল করে তোলার জন্য কমিউনিটির সবার প্রতি আহ্বান জানান।

প্রবা/ইউরিেএসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা