× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়নামতি প্রবাসী কল্যাণ সংস্থার আমিরাত শাখা গঠন

ইউএই প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৬:৪০ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১৭:০৩ পিএম

ময়নামতি প্রবাসী কল্যাণ সংস্থার আমিরাত শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। সংগৃহীত ছবি

ময়নামতি প্রবাসী কল্যাণ সংস্থার আমিরাত শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। সংগৃহীত ছবি

কুমিল্লার রক্তদান ও সেবামূলক সংগঠন ময়নামতি প্রবাসী কল্যাণ সংস্থার আমিরাত শাখা গঠন করা হযেছে। নতুন এ শাখার জন্য সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাইফুল ইসলামকে সভাপতি ও সাগর দেবনাথকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের একটি কমিটিও ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (১৩ জানুয়ারি) এই কমিটির অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় পরিষদ। এর আগে কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা মো. কাউছার হামিদের সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

নতুন কমিটিতে জসীম উদ্দিনকে সিনিয়র সহসভাপতি, রাসেল আহমেদকে সহসভাপতি, রাজিবকে সহসভাপতি, নিতাই কুমার সাহাকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাহেদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

আমিরাত শাখার সভাপতি সাইফুল ইসলাম বলেন, গত তিন বছর সংগঠনটি বহুমুখী কাজ করছে। মূলত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার জন্য ২০২০ সালে সংগঠনটি কার্যক্রম শুরু করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা