× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউইয়র্কে ছোটদের বাংলা বইমেলা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুন ২০২৬ ২১:৪৮ পিএম

নিউইয়র্কে ছোটদের বাংলা বইমেলা অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিউইয়র্কে ছোটদের বাংলা বইমেলা অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সাহিত্য ছড়িয়ে দিতে বিপুল উৎসাহে অনুষ্ঠিত হলো ‘২য় নিউইয়র্ক ছোটদের বাংলা বইমেলা ২০২৬’। 

জ্যামাইকার শাহী কিচেন মিলনায়তনে শনিবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মেলা চলে।

এবারের মেলার মূল আকর্ষণ ছিলেন চার জনপ্রিয় লেখক— কাজী জহিরুল ইসলাম, ডা. সজল আশফাক, আলম সিদ্দিকী এবং আশিক মুস্তাফা। মেলায় আশিক মুস্তাফার নতুন বই ওয়ান লিটল মাদার-এর মোড়ক উন্মোচন করা হয়। বই প্রদর্শনীর পাশাপাশি ছিল গল্প বলা, ছড়া-কবিতা আবৃত্তি এবং ৯০-এর দশকের ঐতিহ্যবাহী খেলনা ও পোস্টকার্ডের প্রদর্শনী, যা শিশুদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব কাজী শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কাজী জহিরুল ইসলাম ও ফারহানাজ শারমিন খান। অতিথিরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ভবিষ্যতে মেলার পরিধি আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

aকাজী শামীমা আক্তার শিমুলের সভাপতিত্বে এবং আফরোজা আখতার মুন্নির সঞ্চালনায় অনুষ্ঠানটিতে আরও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। শিল্পী ফিরোজ মিয়া ও শাহনেওয়াজের পরিবেশনায় দেশাত্মবোধক ও নজরুল সংগীতের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে মেলার সমাপ্তি ঘটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা