× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সামিনা চৌধুরীর সুরে মুগ্ধ প্রবাসীরা

ইন্ডিয়ানায় বিসিআই-এর বর্ণাঢ্য বর্ষবরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ ১৭:৫১ পিএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬ ১৭:৫৭ পিএম

হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুদূর প্রবাসে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩। বাংলাদেশ কমিউনিটি অফ ইন্ডিয়ানা (বিসিআই)-এর উদ্যোগে নোবলসভিল ফেয়ারগ্রাউন্ডে আয়োজিত এই উৎসবে মেতেছিলেন প্রায় ৫০০ প্রবাসী বাংলাদেশি। দিনব্যাপী এই আয়োজনে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা এবং শিশু ও বড়দের জন্য নানামুখী বিনোদন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। তার জাদুকরী কণ্ঠে একে একে পরিবেশিত জনপ্রিয় গানগুলো দর্শকদের স্মৃতিকাতর ও আবেগপ্রবণ করে তোলে। প্রথমবার এই শহরে গাইতে এসে দর্শকদের ভালোবাসায় আপ্লুত সামিনা চৌধুরী বলেন, “এটা আমার প্রথমবার এখানে আসা, আর এত সুন্দর দর্শক ও ভালোবাসা দেখে আমি সত্যিই খুব আনন্দিত”।

সাংস্কৃতিক পর্বে স্থানীয় ৬৩ জন শিল্পীর বৈচিত্র্যময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এর মধ্যে ছিল গম্ভীরা, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, কোক স্টুডিও অনুপ্রাণিত লাইভ গ্রুপ সং এবং একাধিক দ্বৈত গান। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ২২ জন পারফরমারের অংশগ্রহণে একটি জমকালো ফ্যাশন শো।

পারফর্ম করা স্থানীয় শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— জেমস ফেরদৌস, নূরদীনা বেগম সেতু, কুহেলী দে, মোহাম্মদ ইসলাম (তপু), শিলা ফারহানা তানিয়া, ফাতিমা ফারজানা মৌ, তানজিলা আহসান অনি, ডা. আশিকুর রহমান, মোহাম্মদ মারুফ হোসেন পল্লব, আল হাবিব, শ্বেতা, চন্দ্র নাথ, আজিজ করিম, ইফফাত পুতুল, ডা. নিলুফার ইসলাম মনা, ডা. রিশাদ হোসেন, রাগিব, প্রানুষা ইসলাম, ড. ইশতিয়াক, ডা. আসমা করলি ও ডা. সোভানা ইসলাম যুথি।

বিসিআই সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “প্রবাসে থেকেও আমরা আমাদের সংস্কৃতিকে এমনভাবে তুলে ধরতে চাই, যেন নতুন প্রজন্ম তা হৃদয়ে ধারণ করে”।

সংগঠনের সাধারণ সম্পাদক মিজান পাটওয়ারী বলেন, “এই ধরনের আয়োজন শুধু বিনোদন নয়, এটি আমাদের কমিউনিটির বন্ধন আরও দৃঢ় করে”।

অনুষ্ঠানটি সফল করতে গোল্ড স্পন্সর হিসেবে বিশেষ ভূমিকা রাখেন— মোহাম্মদ ইসলাম পান্থ, মোমিনুল ইসলাম, মিস বাংলাদেশ ইন ট্রেনিং (এমবিআইটি), নিকোল কুইন, ড. সোহেল আনোয়ার, মাসুম মাহবুব, শহিদুল ইসলাম এবং রিতু (ক্রস কান্ট্রি ট্রান্সপোর্টেশন)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা