× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের ‘কভারিংস ২০২৬’-এ ইতিহাস গড়ল এক্স সিরামিক্স

বিশ্বমঞ্চে প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ১৯:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের ‘কভারিংস ২০২৬’-এ ইতিহাস গড়ল এক্স সিরামিক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ‘কভারিংস ২০২৬’-এ ইতিহাস গড়ল এক্স সিরামিক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের সিরামিক শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। উত্তর আমেরিকার সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ সিরামিক টাইলস ও প্রাকৃতিক পাথর প্রদর্শনী ‘কভারিংস ২০২৬’-এ অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করেছে এক্স সিরামিক্স গ্রুপ। প্রথম এবং একমাত্র বাংলাদেশি টাইলস ও স্যানিটারি ওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে এই বৈশ্বিক প্ল্যাটফর্মে অংশ নিয়ে ইতিহাস গড়েছে তারা।

চলতি বছরের ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস কনভেনশন সেন্টারে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর ভিড়ে লাস ভেগাসের নর্থ হলের ৩৩৭৯ নম্বর বুথে এক্স সিরামিক্স তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও নান্দনিক ডিজাইনের পণ্য প্রদর্শন করছে।

প্রদর্শনীতে এক্স সিরামিক্সের উদ্ভাবনী পণ্যের মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে

জীবাণুরোধী প্রযুক্তিসম্পন্ন ‘জার্মি প্রুফ টাইলস’ 

তাপমাত্রা নিয়ন্ত্রণ সক্ষম ‘টেম্প কন্ট্রোল টাইলস’

ভেজা ফ্লোরে পিছলে পরার থেকে সুরক্ষা দিতে ‘এন্টি স্লিপ টাইলস’ 

টেকসই আর দীর্ঘস্থায়ি এবং প্যাটেন্টেড ‘স্টোন শিল্ড টাইলস’

‘উড ট্রেইল’ সিরিজে কাঠের আসল আঁশ, গঠন ও উষ্ণতার সাথে স্থায়ী কার্যকারিতা নিয়ে প্রতিটি ডিজাইন করা হয়েছে।

টাইলসের পাশাপাশি প্রতিষ্ঠানটি তাদের প্রিমিয়াম স্যানিটারি ব্র্যান্ড ‘এক্স বাথওয়্যার’-এর পণ্যও প্রদর্শন করছে। ইটালিয়ান ডিজাইন এবং প্রিসিশন সিরিজের এই পণ্যগুলো রোবোটিক হাই প্রেশার কাস্টিং ও রোবোটিক স্প্রে মেশিনে তৈরি, যা নিখুঁত ফিনিশিং ও আন্তর্জাতিক মান নিশ্চিত করে।

প্রদর্শনীতে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন এক্স সিরামিক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহীন মাজহার এবং উপদেষ্টা ও পরিচালক মুহাম্মদ শহিদুজ্জামান।

এই ঐতিহাসিক অর্জন প্রসঙ্গে মাহীন মাজহার জানান, এটি কেবল এক্স সিরামিক্সের সাফল্য নয়, বরং সমগ্র বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত। বিশ্বমঞ্চে বাংলাদেশি উৎপাদন শিল্পের সক্ষমতা ও উদ্ভাবন তুলে ধরাই আমাদের লক্ষ্য। কভারিংস-এ আমাদের অংশগ্রহণ প্রমাণ করে যে, বিশ্বমানের পণ্যের প্রতিযোগিতায় বাংলাদেশ এখন প্রস্তুত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা