× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসীদের ভোটাধিকারের জন্য সর্বপ্রথম আন্দোলন করেছে জামায়াত: ডা. খালিদুজ্জামান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ২১:৩৬ পিএম

প্রবাসীদের ভোটাধিকারের জন্য সর্বপ্রথম আন্দোলন করেছে জামায়াত: ডা. খালিদুজ্জামান

ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম আন্দোলন করেছে জামায়াত।

শনিবার (২৫ অক্টোবর) আমেরিকার বাফেলের একটি হোটেলে বাংলাদেশি আমেরিকান কমুনিটি অব বাফেলা কর্তৃক জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডা. খালিদুজ্জামান বলেন, প্রবাসী বাংলাদেশি নাগরিকরা বরাবরই বৈষম্যের স্বীকার হয়ে আসছে। যারা যখন ক্ষমতায় এসেছে, তারাই প্রবাসীদের ব্যবহার করেছে, কিন্তু তাদের ন্যায্য অধিকার দেয়নি। জামায়াত আগামী দিনে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করলে প্রবাসীদের সকল অধিকার রক্ষাকে প্রধান দায়িত্ব হিসাবে গ্রহণ করবে।

তিনি প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ভোটার হওয়ার আহবান জানান। এ সময় ঢাকা-১৭ আসনের প্রবাসী নাগরিকসহ সকল প্রবাসীদের দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবানও জানান ডা. এসএম খালিদুজ্জামান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা