× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীসঙ্গী প্রবেশে নতুন সীমাবদ্ধতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ ১৮:০১ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৫ ১৮:০৫ পিএম

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

শাহজালালে বিদেশগামী যাত্রীকে বিদায় দিতে যেতে পারবেন সর্বোচ্চ ২ জন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিদেশগামী যাত্রীকে বিদায় দিতে বা বিদেশ থেকে আসা যাত্রীদের স্বাগত জানাতে সর্বোচ্চ ২ জন শাহজালালের ক্যানোপিতে প্রবেশ করতে পারবেন। আগামীকাল রবিবার থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে।

শুক্রবার (২৫ জুলাই) বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে, যানজট রোধ করতে এবং সামগ্রিক নিরাপত্তা বৃদ্ধির জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিমানবন্দরে আগত সকল দর্শনার্থীকে সুশৃঙ্খলভাবে চলাচল করতে এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা