× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রান্সের তুলুজে প্রাক-বড়দিন উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২ ১১:৪৫ এএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২ ১২:০১ পিএম

ফ্রান্সের তুলুজে প্রাক-বড়দিন উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠিত

বড়দিনের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে সারা ফ্রান্সের মানুষ ব্যস্ত, পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তুলুজ শহরে প্রাক-বড়দিন উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ নভেম্বর) ছুটির দিন থাকায় জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বড়দিনের আনন্দ উৎসবে যোগ দিতে রঙ-বেরঙের দেশিয় পোশাকে দুপুর নাগাদ সকলেই অনুষ্ঠানে হাজির হতে থাকে। প্রভু যীশুর আগমনকে স্বাগত জানাতে, নানা বিনোদনের মাধ্যমে দিনটি সাজিয়েছিল। বড়দিনের কেক কাটা, (বড়দিনের বিশেষ সংগীত) কীর্তন পরিবেশন, পিঠা মেলা, দুপুরের আহার, সংগঠনের স্মরণিকা শিকড় উদ্বোধন, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল উল্লেখযোগ্য। 

দূর পরবাসে কর্মব্যস্ততার মাঝে এই মিলন মেলা যেন এক চিলতে আনন্দের খোরাক এবং নতুন প্রজন্মের জন্য অনন্য উদ্যোগ। এই সব অনুষ্ঠানের মাধ্যমেই  তার বাংলা সংস্কৃতিকর সঙ্গে পরিচিত হয়। নিজেদের মাঝে পারস্পারিক সম্পর্ক আরও দৃঢ় করে।

পিঠা মেলার পরপরই  সাধারণ সম্পাদক এবং সভাপতির নেতৃত্বে সংগঠনের অন্যান্যদের উপস্থিতিতে সংগঠনের স্মরণিকা শিকড়ের মোড়ক উন্মোচন করা হয়। অতিথিবর্গের উপস্থিতিতে বড়দিনের বিশেষ কেক কাটা হয়।

ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি যোসেফ ডি কস্তা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশি কমিউনিটি এসোসিয়েশন তুলুজ ফ্রান্সের সভাপতি ফখরুল আকম সেলিম‌, সাংগঠনিক সম্পাদক সাকের চৌধুরী সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানের আগে সাংস্কৃতিক সম্পাদক গ্লোরিয়া ইভা রোজারিও এর নেতৃত্বে মনমুগ্ধকর নৃত্য পরিবেশিত হয়। 

সংগঠনের কার্য নির্বাহী সদস্য রিকি পি রোজারিও এর আকর্ষণীয় উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্ক রায়-সাধারণ সম্পাদক, ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, পঙ্কজ গমেজ-প্রচার সম্পাদক, লিওনার্ড এল রোজারিওসহ কোষাধ্যক্ষ, ইভা গ্লোরিয়া রোজারিওসহ- সংস্কৃতি সম্পাদকসহ অন্যান্যরা।

সম্প্রীতির অনন্য শহর তুলুজ শহরে আয়োজিত বর্ণিল এ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, এখানে সবার পরিচয় আমরা প্রবাসী বাংলাদেশী। নিজেদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করতে এ ধরনের অনুষ্ঠান বেশি বেশি হওয়া উচিত বলে দাবি করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা