প্রবা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২২ ১৭:১৭ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২২ ১৭:২১ পিএম
আলী হায়দার বাবু। ছবি সংগৃহীত
হৃদরোগে আক্রান্ত হয়ে আরব আমিরাতে আলী হায়দার বাবু নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে শারজাহ রুলাতে সুখ আল মাতুয়া নামক এলাকায় তিনি মারা যান।
বাবু চট্টগ্রামের হাটহাজারীর গুমানমর্দ্দনে ৪ নম্বর ওয়ার্ডের মরহুম নবী হোসেনের ছেলে।
জানা গেছে, নয় মাস আগে বাবু মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান। সেখানে তিনি একটি দোকানে কর্মরত ছিলেন।
প্রবা/ইউরি/এমজে