× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ১৬:৫৫ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ১৭:১০ পিএম

বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক। ছবি : সংগৃহীত

বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক। ছবি : সংগৃহীত

বিএনপির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান্ড্রিয়াস মটফেল্ট ক্র্যাভিক। বুধবার (১৬ অক্টোবর) অসলোয় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গুরুত্বপূর্ণ এ বৈঠকে নরওয়ের পক্ষে আরও ছিলেন সাউথ এশিয়া সেকশনের ডাইরেক্টর সিগবিয়ন টেনফোর্ড ও সিনিয়র অ্যাডভাইজর আন্নে লিলিরেন। 

জানা যায়, বৈঠকে ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। ক্র্যাভিক এ সময় বলেন, নরওয়ে চায় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক। 

অন্যদিকে বিএনপির প্রতিনিধিদল আশা ব্যক্ত করেন, স্বৈরাচারমুক্ত পরিবেশে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েমের নেতৃত্বে প্রতিনিধিদলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, ফরেইন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইকবাল হোসেন বাবু, নরওয়ে বিএনপির সভাপতি বাদল ভুঁইয়া ও যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন ও নরওয়ে বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা