× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সোনাগাজী (ফেনী) প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ১৬:৩৭ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৪ ১৮:১০ পিএম

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন মিলন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন। শনিবার (১৩ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় এ ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন মিলন ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নুর মিয়া বলন্টিয়ার বাড়ির নুর ইসলামের ছেলে।

নিহতের ভায়রা এমদাদ হোসেন বলেন, দক্ষিণ আফ্রিকার মিউর‍্যান্ড তুর্কি মসজিদে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল শেষে কর্মস্থল প্রিটোরিয়া শহরে যাওয়ার পথে লরির সঙ্গে ধাক্কা লেগে আহত হন মোশারফসহ আরও দুজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মোশারফকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানকার সহযোগীরা লাশ দেশে পাঠানোর জন্য প্রক্রিয়া শুরু করেছে।

তিনি জানান, মোশারফের ৬ বছরের একটি মেয়ে ও দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় যান তিনি। সেখানে তার দুটি দোকানসহ আরও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। মাস ছয়েক আগে দেশ থেকে ছুটি কাটিয়ে যান।

মোশারফ হোসেনের বাবা নুর ইসলাম বলেন, আমার ছেলে নামাজি ছিল, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। আল্লাহ আমার ছেলেকে নিয়ে গেছে। আমার ছেলের লাশ দ্রুত দেশে আনার জন্য সরকারসহ সবার সহযোগিতা কামনা করছি।

মোশারফ হোসেনের মেয়ে আফিয়া মোবাশ্বের বলে, বাবার সঙ্গে শুক্রবার রাতে কথা হয়েছে। আমার বাবাকে আমার জন্য জামা, জুতা আনতে বলছি।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় সোনাগাজীর যুবক মারা যাওয়ার খবর শুনেছি। মরদেহ দেশে আনতে প্রশাসন থেকে নিহতের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা