× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিআরপি থেকে ‘বাদ’, শাহেদা আনলেন নতুন দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৪ ২৩:০৩ পিএম

সংবাদ সম্মেলনে ডিআরপির আহ্বায়ক কমিটি ঘোষণা দেন ড. শাহেদা আহমেদ। ২ মার্চ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে। ফাইল ফটো

সংবাদ সম্মেলনে ডিআরপির আহ্বায়ক কমিটি ঘোষণা দেন ড. শাহেদা আহমেদ। ২ মার্চ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে। ফাইল ফটো

গণতান্ত্রিক সংস্কার পার্টি (ডিআরপি) নামে নতুন রাজনৈতিক দল গঠন করে সংবাদ সম্মেলনের মাধ্যমে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিলেন ড. শাহেদা ওবায়েদ। এর দুই মাস পর তাকেই দলটি থেকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে। তবে শাহেদার দাবি– ডিআরপির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার নিজের গঠিত দলের নাম ‘গণতান্ত্রিক অধিকার পার্টি’। এই দলের নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে।

ড. শাহেদা আহমেদ বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়েদুর রহমানের স্ত্রী ও বর্তমান সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদের মা। রাজনৈতিক অবস্থান নিয়ে মা-মেয়ের বিরোধ আছে। গত ২ মার্চ জাতীয় প্রেস ক্লাবেই নতুন রাজনৈতিক দল ডিআরপির নাম ঘোষণা করেছিলেন ড. শাহেদা। ‘পারিবারিক ক্রম ও দলীয়করণের বিরুদ্ধে’ অবস্থানের কথা জানিয়ে ‘গণতন্ত্র সংস্কারের’ কথা বলে এই দলটি গঠন করা হয়। তখন দলের মহা সমন্বয়কের দায়িত্ব পান মেজর (অব.) আমীন আহমেদ আফসারী।

দুই মাসের মাথায় শনিবার (১১ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ড. শাহেদাকে বাদ দিয়ে ডিআরপির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নিজেকে নির্বাহী আহ্বায়ক ঘোষণা দিয়ে এ কথা জানান আফসারী। এছাড়া দলের পাঁচ সদস্যের উপদেষ্টার নাম ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে আফসারী বলেন, “ড. শাহেদা আমাদের দলের ১০ জন আহ্বায়কের মধ্যে একজন ছিলেন। আমরা যখন জাতীয় প্রেস ক্লাবে এই দলের নাম ঘোষণা করি, সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন– ‘দেশে পরিবারতন্ত্র চলছে’, ‘বাংলাদেশে আমিত্ব চলছে’। তিনি এখন আমাদের দলের থেকে বেরিয়ে গিয়ে একা আহ্বায়ক হতে চান।”

আফসারী আরও দাবি করেন, ‘সব কিছু উনার (ড. শাহেদা) নিয়ন্ত্রণে রাখতে হবে। এজন্য আমরা উনাকে দলে রাখতে পারিনি। উনি বর্তমানে আমাদের দলের আর কেউ না।’

এ ব্যাপারে জানতে চাইলে ড. শাহেদা ওবায়েদ বলেন, ‘আমার সঙ্গে উনার (আফসারী) আহমেদ) কোনো সম্পর্কই নেই। আমার দলের নাম গণতান্ত্রিক অধিকার পার্টি। আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনে আবেদন করেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা