প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৪ ১৪:০৮ পিএম
আপডেট : ০৯ মে ২০২৪ ১৪:২৩ পিএম
যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভেলিয়ান, এমপির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো
যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভেলিয়ান, এমপির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৯ মে) বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকটি ১ ঘণ্টা ২০ মিনিট স্থায়ী হয়।
এর আগে বুধবার বেলা সোয়া ৩টায় ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক হয়।
বৈঠকে যুক্তরাজ্য হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকসহ হাইকমিশনের রাজনৈতিক বিভাগের দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, বিএনপির মানবাধিকার সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।