× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার কাছে তার আত্মজীবনীমূলক গ্রন্থ হস্তান্তর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ০৯:২১ এএম

খালেদা জিয়াকে তার আত্মজীবনীমূলক গ্রন্থ হস্তান্তর। ছবি : সংগৃহীত

খালেদা জিয়াকে তার আত্মজীবনীমূলক গ্রন্থ হস্তান্তর। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে তার আত্মজীবনীমূলক গ্রন্থটি হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে বাংলায় ভাষান্তর করা ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’ শীর্ষক বইটির একটি সংখ্যা তার কাছে হস্তান্তর করেন সংশ্লিষ্টরা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।

সিনিয়র সাংবাদিক প্রয়াত মাহফুজউল্লাহর লেখা ইংরেজি বইটি ভাষান্তর করেছেন শাহরিয়ার সুলতান।

খালেদা জিয়াকে বইটি হস্তান্তর করার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, মিসেস মাহফুজল্লাহ দিনারজাদী বেগম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আফরোজা খানম রিতা, গ্রন্থটির ভাষান্তরকারী শাহরিয়ার সুলতান ও প্রকাশক মো. জহির দীপ্তি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা