× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচিত হলে শিল্পীদের উন্নয়নে কাজ করব : শামীমা তুষ্টি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৭ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২২ পিএম

মনোনয়ন ফরম সংগ্রহের পর অভিনেত্রী শামিমা তুষ্টি। মঙ্গলবার ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তোলা। প্রবা ফটো

মনোনয়ন ফরম সংগ্রহের পর অভিনেত্রী শামিমা তুষ্টি। মঙ্গলবার ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তোলা। প্রবা ফটো

দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অভিনেত্রী শামীমা তুষ্টি। নির্বাচিত হতে পারলে শিল্পীদের উন্নয়নের স্বার্থে কাজ করবেন বলে জানান তিনি।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার প্রথম পতাকা বহনকারী মুহিদুল ইসলাম ইদুর সন্তান।

আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী কেন জানতে চাইলে শামীমা তুষ্টি বলেন, ‘আমার বীর মুক্তিযোদ্ধা বাবা স্বাধীনতার প্রথম পতাকা বহন করেছেন। মুক্তিযুদ্ধের সময় যেহেতু তরুণ প্রজন্মের একটা বিরাট অংশগ্রহণ ছিল সুতরাং আমি এই প্রজন্মের একজন তরুণ প্রজন্মের মানুষ। আমার কাছে মনে হয় আওয়ামী লীগ একমাত্র দল যারা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, লালন করে- এজন্যই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।’

সংসদ সদস্য নির্বাচিত হলে নারীদের উন্নয়নে কী ভূমিকা রাখবেন জানতে চাইলে তুষ্টি বলেন, ‘আমি তরুণদের নিয়ে কাজ করি, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে তরুণদের সঙ্গে কাজ করে চলেছি দীর্ঘদিন। নির্বাচিত হতে পারলে আমার শিল্পীদের উন্নয়নের স্বার্থে এবং নিপীড়িত মানুষের অধিকার আদায়ে আরও কাজ করতে পারব বলেই মনে করি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা