× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির বিরুদ্ধে ইসিতে আওয়ামী লীগের অভিযোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪ ১৮:৫৪ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪ ২২:৫৮ পিএম

 নির্বাচন কমিশনে বিএনপির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে আওয়ামী লীগ। প্রবা ফটো

নির্বাচন কমিশনে বিএনপির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে আওয়ামী লীগ। প্রবা ফটো

বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে ভয়-ভীতি দেখাচ্ছে বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জানিয়েছে আওয়ামী লীগ।

শনিবার (৬ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশনে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল এই অভিযোগ জানান।

অভিযোগের পর সাংবাদিকদের বিপ্লব বড়ুয়া বলেন, ‘ভোটকেন্দ্রে যারা ভোট দিতে আসতে চায়, তাদেরকে ভয়-ভীতি দেখানো যাবে না। ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে কাউকে ভোট দিতে বাধা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি নির্বাচনে না এসে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে ভয়-ভীতি দেখাচ্ছে। ভোট দেওয়া একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করে ভোটারদের ভয় দেখাচ্ছে। তাই তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে আমরা এসেছিলাম।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে মানুষদের মধ্যে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। সংখ্যাগরিষ্ঠ ভোটাররা উৎসাহে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। দেশবাসীকে বলব ষড়যন্ত্র, ভয়-ভীতি উপেক্ষা করে সবাই ভোট দিতে আসবেন।’

এ সময় আওয়ামী লীগের আইন সম্পাদক নজিবুল্লাহ হিরু, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা