× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক নির্যাতনকারীদের রেহাই দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৮:২৭ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৯:১৭ পিএম

গত ২৮ অক্টোবর হামলায় আহত সাংবাদিকদের একটি দল বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যায়। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তাদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ-খবর নেন। ছবি : বাসস

গত ২৮ অক্টোবর হামলায় আহত সাংবাদিকদের একটি দল বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যায়। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তাদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ-খবর নেন। ছবি : বাসস

রাজধানীতে গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের রেহাই দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশ অনেক আন্দোলন ও সংগ্রাম দেখেছে, কিন্তু সাংবাদিকদের কোনো সময় টার্গেট করা হয়নি। হামলাকারীরা সাংবাদিকদের মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করেছে। আমার দুঃখ প্রকাশ করার কোনো ভাষা নেই।’

গত ২৮ অক্টোবর হামলায় আহত সাংবাদিকদের একটি দল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে গণভবনে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন বলে জানায় বাসস।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতরা কেউ পার পাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ঘটনার ছবি ও ভিডিওফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিচারের আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, প্রধান বিচারপতির বাড়ি, জজ কোয়ার্টার এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপরও হামলা চালানো হয়েছে।

সরকারপ্রধান বলেন, ‘এর আগে প্রধান বিচারপতির বাড়িতে হামলার কোনো নজির নেই। এই ধরনের জঘন্য কাজের আদেশ প্রদানকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।’

এ সময় আসন্ন সংসদ নির্বাচন বানচাল করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দেশবাসীকে সতর্ক থাকতে বলেন শেখ হাসিনা।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী আহত সাংবাদিকদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এতে স্বাগত বক্তব্য দেন।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে একাত্তর টিভির প্রধান সম্পাদক ও এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি মোজাম্মেল বাবু ও একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদও বক্তব্য দেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গত ২৮ অক্টোবর আহত সাংবাদিকদের বক্তব্যের ওপর ভিত্তি করে একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে আহত সাংবাদিকরা তাদের ওপর বর্বর নির্যাতনের বর্ণনা দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা