× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দল থেকে ভাগাতে রিমান্ডে নেতাকর্মীদের নির্যাতন : রিজভী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩ ২১:২৪ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩ ২১:৪৩ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

দল থেকে ভাগাতে রিমান্ডে নিয়ে নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। 

রিজভী বলেন, ‘আন্দোলনরত নেতাকর্মীদের গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে যেভাবে অত্যাচার করা হচ্ছে তা জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের অত্যাচারের কাহিনীকেও হার মানায়। দল পরিবর্তনের জন্য চরম অসম্মানজনকভাবে কারান্তরীণ রাজনীতিবিদদের সম্মতি আদায়ে নির্যাতন করা হচ্ছে বলে শোনা যাচ্ছে।

তিনি বলেন, রিমান্ডে নির্যাতন করে নেতাকর্মীদের মিথ্যা সাক্ষ্য আদায়ের চেষ্টা চলছে। বিএনপির নেতাকর্মীদের নিপীড়ন-নির্যাতন, হেনস্থার মাধ্যমে তাদের তটস্থ করতে না পেরে উৎপীড়নের পথ অবলম্বন করেছে এই অবৈধ সরকার। সরকার র‌্যাব-পুলিশ ব্যবহার করে সুগভীর নীলনকশা চালিয়ে যাচ্ছে। হয় আমাদের কথা শোনো, না হলে তোমাদের অস্তিত্ব বিপন্ন করে দেব, এমন অত্যাচার করা হবে যতদিন বেঁচে থাকবে ততদিন পঙ্গু হয়ে অথবা তোমরা জীবন্ত লাশ হয়ে থাকবে- এভাবে অত্যাচারিত হচ্ছে বিএনপিসহ গণতন্ত্রকামী রাজনৈতিক নেতাকর্মীদের। 

হুঁশিয়ারি উচ্চারণ করে রিজভী বলেন, এসব করে শেখ হাসিনার তাতে কোনো লাভ হবে না। এই নিপীড়নের পথ, নির্যাতনের পথ অবলম্বন করে, লোভ-প্রলোভন দেখিয়ে তিনি অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করবেন, এবার তা হবে না। সকল সুযোগ বন্ধ হয়ে গেছে। দেশের মানুষকে প্রতারিত করে তিনি ক্ষমতায় থাকবেন; এটা আর সম্ভব নয়।

তিনি বলেন, বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা গং বোকা ভাবেন, বিদেশিদেরও বোকা ভাবতে শুরু করেছেন। বাংলাদেশের সকল মানুষ জানে, এমনকি যারা আওয়ামী লীগ করে তারাও জানে যে এই সরকার দেশের মানুষের সঙ্গে সর্বোচ্চ প্রতারণা করছে। বাংলাদেশের সকল মানুষকে তাদের অস্তিত্ব রক্ষার জন্য রাজপথে নামতে হবে।

তিনি বলেন, আমরা বারবার বলেছি একতরফা নির্বাচন দেশের রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করবে। দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। এই পাতানো নির্বাচন কেবল বয়কট নয়, গণপ্রতিরোধের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে একটা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত করা নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা