× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম দিন তৃণমূল বিএনপির ফরম কিনেছেন ৩৭ জন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩ ২১:০৩ পিএম

শনিবার দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে তৃণমূল বিএনপি। প্রবা ফটো

শনিবার দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে তৃণমূল বিএনপি। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে তৃণমূল বিএনপি। বিএনপির সাবেক জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার নাজমুল হুদা প্রতিষ্ঠিত সদ্য নিবন্ধন পাওয়া দলটি থেকে প্রথম দিন ফরম কিনেছেন ৩৭ জন মনোনয়ন প্রত্যাশী।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ফরম বিক্রি চলবে আগামী সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফরম বিক্রি করা হবে।

প্রথম দিন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। 

তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আরও দুই দিন মনোনয়ন ফরম বিক্রি হবে। ২১ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ।’

তিনি জানান, ‘আমরা ৩০০ আসনেই প্রার্থী দেব। প্রতিটি আসন থেকে তিন-চার জন করে মনোনয়ন ফরম নেবেন বলে আশা করছি।’

তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে (৩৩ তোপখানা রোড, মেহেরবা প্লাজা ১৬ তলা) ৫০০০ টাকা পে অর্ডার বা নগদ জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা