× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রিটিশ হাইকমিশনে নুরের পৌনে দুই ঘণ্টার বৈঠকে যে আলোচনা হলো

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১৩:৪৪ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ১৪:১৪ পিএম

গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর। ফাইল ফটো

গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর। ফাইল ফটো

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের একাধিক কর্মকর্তার সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের (নুর) সভাপতি নুরুল হক নুর। বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বৈঠকটি চলে বেলা পৌনে ১১টা পর্যন্ত।

সূত্র জানায়, এদিন সকালে বারিধারায় ব্রিটিশ হাইকমিশনে আসেন নুরুল হক নুর। সেখানে তার সঙ্গে হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারি, হিউম্যান রাইটসের কর্মকর্তা ও হাইকমিশনের অন্য এক কর্মকর্তার সঙ্গে প্রায় পৌনে দুই ঘণ্টাব্যাপী তাদের বৈঠক চলে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে গণঅধিকার পরিষদের উচ্চপরিষদ সদস্য আবু হানিফ বলেন, ‘বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতনসহ চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দেশে চলমান আন্দোলনে বিরোধীদের ওপর সরকারের দমনপীড়নের বিষয়ে তারা (ব্রিটিশ হাইকমিশন) অবগত আছেন।’

তিনি বলেন, ‘ব্রিটিশ কূটনীতিকরা জানতে চেয়েছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না? জবাবে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বরং চলমান পরিস্থিতিতে গণঅধিকার পরিষদসহ বিরোধী দলের ওপর সরকারের নিপীড়ন নির্যাতন আরও বাড়বে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা