× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিয়াউর রহমানের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন গঠনের দাবি শেখ পরশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ১৭:৫৪ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ১৮:০৮ পিএম

শ্যামলীতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রবা ফটো

শ্যামলীতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রবা ফটো

জিয়াউর রহমান কীভাবে রাষ্ট্র ক্ষমতা ‘দখল’ করেছেন তা জানার জন্য একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে সোমবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের শ্যামলীতে অবস্থান কর্মসূচিতে তিনি এ দাবি জানান। 

শ্যামলীতে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল এবং সঞ্চালনা করেন ঢাকা মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান বলেন, আজকে যে ধ্বংসলীলা সন্ত্রাসীবাহিনী করছে, তাদের আসল পরিচয় কী? তাদের আসল পরিচয় আলবদর, আল-শামস, রাজাকার বাহিনীর সঙ্গে তাদের সখ্য। যাদের হাতে লেগে আছে ৩০ লাখ শহীদের রক্তের দাগ, যা এখনও মুছে যায়নি। তাদের দোসর সন্ত্রাসী সংগঠন বিএনপি। যারা এ দেশকে একটি পশ্চাদপদ সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর অপশক্তি বলে টেকব্যাক বাংলাদেশ। সুতরাং আমরা পেছনের দিকে যেতে চাই না, আমরা সামনের দিকে ধাবিত হচ্ছি এবং এই সামনের অগ্রযাত্রাই চলমান থাকবে বাংলাদেশে। 

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ সমাবেশের নামে তারা তাদের সন্ত্রাসী রূপ উন্মোচিত করেছে, তাদের প্রতারকের মুখোশ উন্মোচিত করেছে। ওই বিদেশে বসে রিমোট টিপে আন্দোলনের ডাক দেয়, সেই আন্দোলনে জনগণের কোনো শরিক নাই। সেই আন্দোলনে শরিক আছে সেই রাজাকার, আলবদর, আল-শামস, জামায়াত, মুসলিম লীগের নেতা ও সন্তানদের। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা