× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপিতে নেতৃত্বের কোনো সংকট নেই : ড. মঈন খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ২০:০৮ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩ ২১:১২ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছবি : সংগৃহীত

বিএনপিতে নেতৃত্বের কোনো সংকট নেই বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বিএনপির দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরুর আগে শনিবার (৪ নভেম্বর) প্রতিদিনের বাংলাদেশের কাছে পাঠানো লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ড. মঈন খান বলেন, ‘সরকার প্রশাসনযন্ত্র ব্যবহার ও সারা দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টির মাধ্যমে এবং মিডিয়ায় অপপ্রচারের সুযোগ নিয়ে বিএনপিকে নেতৃত্বশূন্য ও নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। সরকারের উদ্দেশে বলতে হয়, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যার ভিত্তি হচ্ছে তৃণমূলের জনগণের শিকড়ে। তার ওপরে রয়েছে মধ্য সারির ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। এই দুয়ের ওপরে শক্তভাবে দাঁড়িয়ে বিএনপিকে দিকনির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা।’

তিনি বলেন, ‘গত কয়েক দিনে আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন, যাকেই যেখানে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, সেখানে তাৎক্ষণিকভাবে নতুন নেতৃত্ব গড়ে উঠছে; জনগণের মধ্য থেকে।’

তিনি আরও বলেন, ‘যতদিন না এদেশের মানুষের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম সফল হবে, ততদিন আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন চলতেই থাকবে। কাজেই মিথ্যা মামলা-হামলা আর গ্রেপ্তার-আটকের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। আমরা চাই জাতিকে এই সাংঘর্ষিক রাজনীতি থেকে মুক্ত করে একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে। এদেশের মানুষ মুক্ত নিঃশ্বাস নিয়ে স্বাধীন বাংলাদেশে সুখ-শান্তিতে তাদের ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার প্রয়োগ করুক, যে আদর্শের জন্য মুক্তিযোদ্ধারা বুকের রক্ত ঝরিয়ে এদেশ স্বাধীন করেছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা