× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নয়াপল্টনে জড়ো হচ্ছেন কৃষক দলের নেতাকর্মীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ১৪:২৫ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ১৪:৫২ পিএম

মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। প্রবা ফটো

মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। প্রবা ফটো

সরকার পতনের এক দফাসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কৃষক দলের সমাবেশে অংশ নিতে জড়ো হচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার (২ অক্টোবর) দুপুর ১২টার পর থেকেই সমাবেশস্থলে মিছিল নিয়ে আসে নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, নয়াপল্টনের আশপাশ এলাকা থেকে মিছিল ঢুকছে সমাবেশ স্থলে। বিভিন্ন ইউনিট থেকে নানা ব্যানারে, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। অনেক নেতাকর্মীরা কৃষকের সাজে সেজেছেন। তাদের মাথায় টুপি, হাতে কাস্তে, ধান কৃষকের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। এ সময় তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন।

জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া সিনিয়র নেতৃবৃন্দ ও কৃষকরা বক্তব্য রাখবেন।

এ সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা