× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার দেশকে অরাজকতা-দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে : কর্নেল অলি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৯ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৩ পিএম

রাজধানীর পূর্ব পান্থপথের এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন . কর্নেল (অব.) অলি আহমদ। প্রবা ফটো

রাজধানীর পূর্ব পান্থপথের এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন . কর্নেল (অব.) অলি আহমদ। প্রবা ফটো

বর্তমান সরকার দেশকে অরাজকতা, অপশাসন এবং দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) । তিনি বলেন, সর্বত্র হাহাকার। সরকার নির্বিকার, জনগণ লাওয়ারিশ। দেশে জনগণের নির্বাচিত সরকার না থাকলে জনগণের খোঁজ খবর নিবে কে? সবাই নিজ নিজ ধান্দায় ব্যস্ত।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর পূর্ব পান্থপথের এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কর্নেল অলি বলেন, ‘অতিবর্ষণ ও বন্যার কারণে মানুষের কষ্টের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। এই অবস্থার পরিবর্তন বা পরিত্রানের কোনো লক্ষণ নেই। গরিবের ভাগ্য উন্নয়নের কোনো প্রকল্প নাই।’ 

তিনি বলেন, ‘সরকারের অযোগ্যতা, অক্ষমতা ও অব্যবস্থাপনার কারণে জনগণ মানবেতর জীবনযাপন করছে। নিত্যপণ্যের মূল্য হু হু করে বৃদ্ধি পাচ্ছে। মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জ্য নাই। এমনকি ডিম এবং আলুও আমদানি করার ব্যবস্থা হচ্ছে। রপ্তানি আয় প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে। আমদানিখাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে। এছাড়া দেশে নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না। কাঁচামালের অভাবে ইতোমধ্যে অনেকগুলো কলকারখানা বন্ধ হয়ে গেছে। নতুন অর্ডারের অভাবে কয়েকশত গার্মেন্ট ফ্যাকটরি বন্ধ হয়ে গেছে। বেকারদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জনগণের বাঁচা মরার লড়াই, এদিকে সরকারের কোনো মাথা-ব্যথা নেই।’

তিনি বলেন, ‘এই অবস্থায় একমাত্র উপায় অবাধ সুষ্ঠু এবং তত্বাবধায়ক সরকারের আওতায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিশ্চিত করা। হয়তো এর মাধ্যমে মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে।’

কর্নেল অলি বলেন, ‘আমাদের দাবি বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে হবে। বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব গায়েবি মামলা এবং ফরমায়েশি মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়া, ফরমায়েশি সাজা প্রত্যাহার করে নেওয়া এবং বন্ধ করা। গ্রেপ্তার কর্মীদের মুক্তি দেওয়া। সংসদ বিলুপ্ত ঘোষণা করা, তত্বাবধায়ক সরকার গঠন করে উৎসবমুখর পরিবেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচন কমিশন পুনঃগঠন করা, জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা, জনগণের হয়রানি বন্ধ করা।’

তিনি বলেন, ‘মনে রাখতে হবে যে, বেঈমান কখনও অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনও কৃতজ্ঞতা স্বীকার করে না; আর সুবিধাবাদী কখনও কারো আপন হয় না। দুর্নীতিবাজ কখনও মুসলমান হবে না, দেশপ্রেম না থাকলে সে কখনও ঈমানদার হবে না। ঈমানদার না হলে সে কখনও সমাজের উপকারে আসবে না।’

সমাবেশে বক্তব্য দেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহ-দপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর পূর্ব এলডিপি’র সভাপতি মো. সোলায়মান, পশ্চিম এলডিপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন মানিক, উত্তর এলডিপি’র সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, দক্ষিণ এলডিপির সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক আইনজীবি ফোরামের সভাপতি নূরে আলম, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক কৃষক দলের সভাপতি এবিএম সেলিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসানসহ প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা