× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটি কোটি টাকা খরচ করেও সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ : মঈন খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:১০ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৩ পিএম

কোটি কোটি টাকা খরচ করেও সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। কোটি কোটি টাকা খরচ করেও তারা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারেনি। আমাদের সংবিধান মোতাবেক পাঁচটি মৌলিক বিষয় নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তার অন্যতম হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। কিন্তু এই সরকার মানুষের চিকিৎসাসেবাটাও নিশ্চিত করতে পারেনি।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ডেঙ্গু পরিস্থিতি এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল মঈন খান বলেন, ’বিএনপি একসময় দেশ পরিচালনার দায়িত্বে ছিল। আজকে বিরোধী দলে আছে। এই সরকার মানুষের সেবা করছে না। আমরা বিরোধী দলে থেকে কঠিন অবস্থার মধ্যেও মানুষের সেবা করে যাচ্ছি। কারণ সমাজ ও মানুষের জন্য কিছু করার মূলমন্ত্রদাতা হলেন জিয়াউর রহমান। তিনি এসব করতেন।’

তিনি বলেন, ’আজকে বর্তমান সরকার সর্বগ্রাসী সরকার। কারণ এখানে এনজিও, ফাউন্ডেশন, সমাজসেবা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে যাবেন এই সরকার সেটা টেনে ধরবে। কেননা এখানে সরকার একটা কোটারি ব্যবস্থা চালু করেছে। সরকার এবং সরকারের আশীর্বাদপুষ্ট ছাড়া আর কারও কোনো অধিকার নেই।’

তিনি আরও বলেন, ’১৯৬৯ সালে ৯টি দেশে ডেঙ্গু মশার বিস্তার ছিল। আজকে সেই মশা বিশ্বের ১২৯টি দেশে বিস্তার লাভ করেছে। আজকে পুরো বিশ্ব এগোচ্ছে। কিন্তু রোগ-শোক থাকলে তো সেই কাজ সম্ভব নয়। আজকে কোটি কোটি টাকা ব্যয় করেও বর্তমান সরকার ও ঢাকার দুই সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে। অন্যদিকে উল্টো তাদের যে কাজ সেটি নিরীহ নাগরিকদের ওপর চাপিয়ে দিয়েছে। এটা নৈতিকতাবিরোধী। এর পেছনে রয়েছে সরকারের দুর্নীতি। এই সরকার দেশের মানুষের অধিকার হরণ করেছে। তারা করোনার সময় মানুষকে টিকা দিতে পারেনি। অথচ এ দেশের দরিদ্র মানুষ মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্স দিয়ে এই সরকারকে জীবিত রেখেছে।‘ 

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ। কৃষিবিদ শামীমুর রহমান শামীমের পরিচালনায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ডক্টরস অ্যাসোসিশেয়ন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা