আওয়ামী লীগের সুধী সমাবেশ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৮ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২০ পিএম
বৈরী আবহাওয় উপেক্ষা করে শেরেবাংলা নগরে আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রবা ফটো
বহুলপ্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ৩টায় উদ্বোধন করার কথা। এরপর রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্যমেলার পুরোনো মাঠে আওয়ামী লীগের সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। এ উপলক্ষে আগত আওয়ামী লীগের পদচারণে মুখরিত হয়ে উঠেছে আগারগাঁও ও আশপাশের এলাকা।
সরেজমিন দেখা যায়, বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন ইউনিট থেকে ব্যানার-ফেস্টুন হাতে জড়ো হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকা মহানগর ও ঢাকার আশপাশের জেলাসহ বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা যোগ দিয়েছেন। তাদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে পরিবেশ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খান বলেন, ‘এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকার যানজট কমাতে সবচেয়ে সহায়তা করবে। আমাদের নেত্রী কথা দিয়েছিলেন তিনি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা পরিবর্তন করবেন। ইতোমধ্যে পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলসহ নানা মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে।’
বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‘বিএনপি- জামায়াতের সব ষড়যন্ত্র রুখে দিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। বিএনপি হলো একটি দুর্নীতিবাজদের দল। জনগণ আগামী নির্বাচনে নৌকার পক্ষে অবস্থান নেবে। আমরা জননেত্রী শেখ হাসিনাকে আবার বিজয়ী করে ঘরে ফিরব।’