× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমেরিকার স্যাংশনে সরকার এখন টেনশনে : পার্থ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ২২:০৫ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ২২:২০ পিএম

ফকিরাপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। প্রবা ফটো

ফকিরাপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। প্রবা ফটো

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের গলা চেপে ধরেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেন, ‘আমরা নির্ভরযোগ্য সরকারের অধীনে নির্ভরযোগ্য নির্বাচন চাই। এই সরকার দুবার ভোট চুরির মাধ্যমে মানুষের বুকের ওপর চেপে বসেছে। গণতন্ত্রের গলা চেপে ধরেছে। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, আমেরিকার স্যাংশনে (নিষেধাজ্ঞা) সরকার এখন টেনশনে। আগামীতে এ ধরনের নির্বাচন হবে না।’

শুক্রবার (১৮ আগস্ট) বিকালে রাজধানীর ফকিরাপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এসব কথা বলেন পার্থ।

এর আগে গ্রহণযোগ্য সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে গণমিছিল করে দলটি। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড় হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে ফের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে বিজেপির কেন্দ্রীয় নেতাসহ মহানগর, থানা ও ঢাকার বাইরের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এদিনের কর্মসূচি পালন করে আন্দালিব রহমান পার্থর দল বিজেপি। ৬ আগস্ট বিএনপির সকল জাতীয় কর্মসূচিতে একাত্মতা প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেন পার্থ।

মিছিলপরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বিজেপি চেয়ারম্যান বলেন, ‘আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঘোষণা দিয়েছিলাম গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যেকোনো কর্মসূচির সঙ্গে আমাদের একাত্মতা প্রকাশ করার। তার ধারাবাহিকতায় আমরা এই মিছিল করেছি। আগামীতেও আমাদের দলীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সময় জাতীয় কর্মসূচিতে বিএনপির পাশে থাকব।’

তিনি বলেন, ’আজকে এস আলম লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কিন্তু কষ্ট লাগে ২৫ হাজার টাকার জন্য একজন কৃষককে জেলে যেতে হয়। বেগম খালেদা জিয়াকে মাত্র দুই কোটি টাকার জন্য জেলখানায় থাকতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীকে ৩৫ লাখ টাকার মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা হয়। এ সময় বেশি দিন থাকবে না।’

এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব আব্দুল মতিন সউদ, প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন মতিন প্রকাশ, ইমন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ফারহান আহমেদ, কেন্দ্রীয় নেতা শওকত হোসেন সুমন, কামরুল ইসলাম, মো. হারুন-অর রশিদ, নাসির উদ্দিন দুলাল, মো. হাসনাইন, মো. ইব্রাহিম, মাসুদ রানা, ফারহানা আফরোজ তানিয়া, মো. সাইফুল ইসলাম, হাসিব খান রাফি, সোহেল আহমেদ, রিফাত হাওলাদার, জুয়েল আসিফ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা