× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঈদীর জন্য দুই দিনের কর্মসূচি দিল জামায়াত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৮:৩২ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ১৯:০১ পিএম

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। প্রবা ফটো

মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ‘জানাজায় বাধা, গায়েবানা জানাজায় হামলা ও একজনকে গুলি করে হত্যার’ প্রতিবাদে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৮ আগস্ট দেশব্যাপী সাঈদীর জন্য দোয়া অনুষ্ঠান ও আগামী ২৩ আগস্ট বিভিন্ন স্থানে হামলা ও হত্যার প্রতিবাদে মিছিল।

বুধবার (১৬ আগস্ট) এক অজ্ঞাত স্থান থেকে সংবাদ সম্মলেনে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন। পরে সংবাদ সম্মেলনের বক্তব্য ও ভিডিও গণমাধ্যমে পাঠানো হয়।

মুজিবুর রহমান বলেন, ‘আল্লামা সাঈদীর গায়েবানা জানাজায় হামলা করে ফোরকান উদ্দিনকে শহীদ করার প্রতিবাদে ও ধর্মীয় অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ ও সাংবিধানিক অধিকারে বাধা প্রদান, গ্রেপ্তার ও পুলিশের গুলিতে আহত করার প্রতিবাদে আমি এই কর্মসূচি ঘোষণা করছি। কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য জামায়াতের সকল জনশক্তি, দেশের আপামর জনগণ ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদী ১৪ আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশের পাহারায় ভোর রাতে তার মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরে নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে পিরোজপুর শহরে তার জানাজা শেষে দাফন করা হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, আবদুর রহমান মুসাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা