× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বিএনপির জনসমাবেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১৭:০৭ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৩ ১৭:১৬ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে বিএনপির সমাবেশ। প্রবা ফটো

সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে বিএনপির সমাবেশ। প্রবা ফটো

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্বঘোষিত জনসমাবেশ চলছে

সোমবার (৩১ জুলাই) বেলা ৩টায় এ জনসমাবেশ শুরু হয়। আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সোহরাওয়ার্দীতে আসতে থাকেন।
 
শনিবার ঢাকার প্রবেশপথে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীনদের হামলা, নির্যাতন ও গণহারে গ্রেপ্তারের প্রতিবাদে এই জনসমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
 
জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির আগের ঘোষণা অনুযায়ী এই জনসমাবেশ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রবিবার রাতে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জনসমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা