× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচন হবে না : বরকত উল্লাহ বুলু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ২০:৪০ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৩ ২১:২০ পিএম

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোকমিছিল। প্রবা ফটো

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোকমিছিল। প্রবা ফটো

শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোকমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। 

মঙ্গলবার (১৮ জুলাই) বিএনপির পদযাত্রা কর্মসূচিতে লক্ষ্মীপুরে স্থানীয় কৃষক দল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে সারা দেশে এ দিন শোকমিছিল করা হয়। 

বরকত উল্লাহ বুলু বলেন, ’১২ জুলাই এক দফা ঘোষণা করা হয়েছে। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া এ দেশে নির্বাচন হবে না। আন্দোলন চলছে। এ আন্দোলনে ১৯ জন শাহাদতবরণ করেছেন। ৪০ লাখ নেতাকর্মী মামলার শিকার। নতুন করে ৮ হাজার মামলা দেওয়া হয়েছে।’

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বরকত উল্লাহ বুলু প্রশ্ন করেন, ’তারপরও কি আন্দোলন থামানো গেছে?’

তিনি দাবি করেন, পুলিশের গুলিতে কৃষক দলের সজীবকে হত্যা করা হয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই হত্যার বিচার করা হবে। 

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাডভোকেট আহমদ আজম খান, রুহুল কবির রিজভী, খায়রুল কবীর খোকন, অ্যাডভোকেট আবদুস সালাম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, হাসান জাফির তুহিন, সুলতান সালাউদ্দিন টুকু, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মীর সরফত আলী সপু ও নাজিম উদ্দিন আলম প্রমুখ।

পরে শোকমিছিলটি কাকরাইল নাইটেঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে অফিসের সামনে এসে শেষ হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা