× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএন‌পি-জামায়াত কখনও আলাদা হতে পারে না : হানিফ

কু‌ষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৩ ১৮:২৮ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৩ ১৮:৩৯ পিএম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। সংগৃহীত ফটো

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। সংগৃহীত ফটো

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বল‌েছেন, বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক নেইএটা হাস্যকর ছাড়া কিছুই নয়। বিএনপি ও জামায়াতের সৃষ্টি একই জায়গা থেকে। তি‌নি বলেন, ’জনগণের ভয়ে বিএনপি এখন বলছে জামায়াতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এই দুটি দল কখনও আলাদা হতে পারে না।’

রবিবার (২ জুলাই ) কুষ্টিয়া শহর‌ে নিজ বাসভবনে কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের হা‌নিফ এসব কথা বলেন।

বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনের বিষয়ে মির্জা ফখরুলের উদ্দেশে হা‌নিফ বলেন, ’বিএনপি ধ্বংসাত্মক আন্দোলন করে সরকারকে ঘায়েল করতে পারেনি, আর কখনও পারবেও না। আগামীতেও বিএনপির আন্দোলন সফল হবে না।’

তি‌নি আরও বলেন, ’বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল বিএনপি ও জামায়াত ক্ষমতায় থাকা অবস্থায়। ৬৪টি জেলার বিভিন্ন জায়গাতে একই সঙ্গে সিরিজ বোমা বিস্ফোরণ ও হামলা চালিয়ে জঙ্গিবাদের উত্থান ঘটি‌য়‌েছিল তারা। বর্তমান সরকার সেসব জঙ্গিদের শিকড় উপড়ে ফেলেছে।’

এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা