× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার নিরপেক্ষ ব্যবস্থায় নির্বাচন চায় না : রিজভী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৯ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৯ পিএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ক্ষমতা হারানোর ভয়ে সরকার নিরপেক্ষ ব্যবস্থায় নির্বাচন দিতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে তিনি এই মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘অর্থ পাচার করে, দুর্নীতি করে, মহালুটপাট করে, একটা দরজা-জানালার পর্দা ২২ লাখ টাকা-- বিভিন্ন সেক্টরে এ রকম অবাধ লুণ্ঠনের মাধ্যমে তারা স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত করেছেন। এই স্বর্গ হতে তারা বিদায় হতে চান না বলেই আজকে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত তাড়াতে হবে। আবার আইনমন্ত্রী বলছেন বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসতে হবে।’

তিনি বলেন, ‘এটা তো উনারা বলবেনই। কারণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে কী পরিণতি ওবায়দুল কাদের সাহেব বা আইনমন্ত্রীদের (আনিসুল হক) হবে সেটা তারা জানেনই। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হতে পারে। সেজন্য তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চান না।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘গণতন্ত্র ফিরে আসলে তাদের দুর্বিনীত দুঃশাসন টিকবে না, গণতন্ত্র ফিরে আসলে পরে তাদের হবে মহাবিপর্যয়। কারণ আপনারা দেখেছেন তাদেরই সোনার ছেলেরা--ছাত্রলীগ, তাদের হাতে তারা বই-কলমের বদলে লাঠি তুলে দিয়েছেন যার প্রমাণ কয়েকদিন আগে দেখেছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমে প্রচার-প্রচারণারও কঠোর সমালোচনা করেন রিজভী।

এদিন জাতীয়তাবাদী উলামা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের আহ্বায়ক মাওলানা শাহ নেছারুল হক ও সদস্য মাওলানা নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতার কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান রিজভী। পরে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এই সময়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, উলামা দলের মাওলানা মো. সেলিম রেজা, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা কাজী আবুল হোসেন, মাওলানা এনামুল হক মাজেদী, ক্বারী এখলাস উদ্দিন বাবুল, হাফেজ মাসুম বিল্লাহ, মাওলানা নুরে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রবা/রাই/এমজে/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা