× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজনুকে গ্রেপ্তারের প্রতিবাদে ৩ দিনের কর্মসূচি বিএনপির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৩ ১৫:২৩ পিএম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু। প্রবা ফটো

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু। প্রবা ফটো

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গ্রেপ্তারের অভিযোগ তুলে এর প্রতিবাদে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এ সমাবেশ হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে- সোমবার ও মঙ্গলবার থানা ও ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ মিছিল। শনিবার (২৭ মে) দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ।

সোমবার (২২ মে) মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র নেতাদের বৈঠকে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম সবাইকে অনুরোধ জানিয়েছেন।

রবিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুরে বাসার নিচ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে তুলে নিয়ে যায় বলে গণমাধ্যমকে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু জানান, মজনুর বিরুদ্ধে মামলা আছে। তবে সব মামলায় তিনি জামিনে রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা