× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩৪ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:১৬ পিএম

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইতো নাওকি। ছবি : সংগৃহীত

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইতো নাওকি। ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক করেছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। 

রবিবার (১৮ সেপ্টম্বর) সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ও রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল অফিসার ইয়োশাইকি কোবাইশি।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ও জাপানের মধ্যে যে সম্পর্ক সেটা অনেক দিনের সম্পর্ক। জাপান আমাদের বাই লেটারেল ডোনারদের মধ্যে সবচেয়ে বড় ডোনার।’

তিনি বলেন, ‘আজকে আমাদের দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় যেসব বিষয় আছে সেগুলোর ওপরে আলোচনা হয়েছে। এ ছাড়া সমকালীন যে রাজনৈতিক অবস্থা তার ওপরে আলোচনা হয়েছে।’

সাম্প্রতিক সময়ে বিরোধী দলের ওপর যে হামলা-মামলার ঘটনা ঘটেছে সেগুলো আলোচনায় এসেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো বললাম সমকালীন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’

শনিবার সন্ধ্যায় বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে দলের মোমবাতি প্রজ্বালন কর্মসূচি শেষ হওয়ার পরপরই দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, শ্যামা ওবায়েদ, তাবিথ আউয়ালসহ বিএনপি নেতাদের ওপর হামলার ঘটনার পর আজ সকালে জাপানের রাষ্ট্রদূতের এই বৈঠক হয়। 


প্রবা/ইউরি/টিকে /এসআর

 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা