× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির রাজনীতি সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের : ওবায়দুল কাদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৪ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২ ২০:০২ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

বিএনপির রাজনীতি সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আজ প্রমাণিত হয়েছে বিএনপির রাজনীতি পাকিস্তান ধারার রাজনীতি, বিএনপির রাজনীতি দ্বিজাতিতত্ত্বের রাজনীতি।

শনিবার (১৭ সেপ্টেম্বর) নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, আজ শুধু বাংলাদেশ নয়, কানাডার আদালতও বিএনপিকে স্বীকৃতি দিয়েছে সন্ত্রাসী দল হিসেবে। বিএনপি মহাসচিবকে উদ্দেশ করে তিনি বলেন, কোন মুখে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল বলেন? আপনার দল আজ দেশ-বিদেশে স্বীকৃত সন্ত্রাসী রাজনৈতিক দল।

বিএনপির নেতাদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যারা ইতিহাসের অবাঞ্ছিত সত্যের পুনরাবৃত্তি ঘটিয়েছে তাদের স্বরূপ উন্মোচিত করতে হবে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বলেন পাকিস্তান আমলে ভালো ছিলাম, তখন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড ছিলেন সেটাও তাহলে সত্য। পাকিস্তানপ্রীতি দেখিয়ে প্রমাণ করেছেন বিএনপি সাম্প্রদায়িক দল। 

বিএনপি যদি কখনও ক্ষমতায় যেতে পারে তাহলে এদেশকে আবার পাকিস্তানি ধারায় নিয়ে যাবে এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, সেটাই এখন বিএনপির টার্গেট, সেজন্যই আজকে বিএনপি ঐক্যের নামে টালবাহানা করছে, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে জোট করে।

তিনি বলেন, বাংলার মাটিতে, মুক্তিযুদ্ধের মাটিতে বাংলাদেশবিরোধী, স্বাধীনতাবিরোধী চেতনার শক্তির জগাখিচুড়ির ঐক্য দিয়ে নির্বাচন করে মুক্তিযুদ্ধের দেশে জয়লাভ  করা যাবে না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা উন্নয়ন অর্জনে যে রেকর্ড স্থাপন করেছেন; সেই দেশে আগামী নির্বাচনেও শেখ হাসিনারই জয়লাভ হবে। ইনশাআল্লাহ নৌকা বিজয়ের বন্দরে পৌঁছবে।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার ওপর আস্থা রাখুন, আজকের এই সংকটে প্রধানমন্ত্রী সব সামাল দিচ্ছেন এবং দেবেন। 

বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ স্বস্তির দিকে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে। তিনি এই সংকটে যা যা করার সবকিছুই করবেন।

নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেনের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজীবুল্লাহ হিরু, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।


প্রবা/আরএম/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা