× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোট চুরি করে আবারও ক্ষমতায় থাকতে চায় সরকার : প্রিন্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মে ২০২৩ ২০:০০ পিএম

আপডেট : ০১ মে ২০২৩ ২০:৩১ পিএম

সোমবার ময়মনসিংহে শ্রমিক দলের সমাবেশে কথা বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রবা ফটো

সোমবার ময়মনসিংহে শ্রমিক দলের সমাবেশে কথা বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রবা ফটো

বর্তমান সরকারকে জনবিচ্ছিন্ন আখ্যায়িত করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘জনবিচ্ছিন্ন সরকার বিদেশে ঘুরলেও লাভ হচ্ছে না। শূন্য হাতেই ফিরতে হচ্ছে। জনস্বার্থবিরোধী সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে আবারও ভোট চুরি করে ক্ষমতায় থাকতে ব্যর্থ চেষ্টা করছে।’

মহান মে দিবস উপলক্ষে সোমবার (১ মে) ময়মনসিংহে মহানগর ও জেলা শ্রমিক দলের উদ্যোগে পৃথক দুটি শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ মহানগর শ্রমিক দল সকালে নগরীর হরিকিশোর রায় রোডে এবং জেলা শ্রমিক দল দুপুরে বাউন্ডারী রোডে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।

সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আওয়ামী লীগ সরকার শ্রমিক-কৃষক মেহনতি মানুষের  স্বার্থবিরোধী সরকার। তারা শ্রমিক, কৃষকের অধিকার হরণ করেছে। জনগণের স্বার্থবিরোধী কাজ করছে। আবারও নতুন করে শ্রমিকের অধিকার হরণ করতে আইন প্রণয়ন করার ষড়যন্ত্র করছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা, চিকিৎসা নিয়েও অমানবিকভাবে মিথ্যাচার করছে। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে কারও দাবিদাওয়া আদায় হবে না। সমস্যা নিরসন হবে না। জনগণের নির্বাচিত সরকার নয় বলেই শ্রমিক-কৃষকের দাবি-সমস্যার বিষয়ে তারা উদাসীন। দেশ ও জনগণের স্বার্থে ব্যর্থ, অযোগ্য, দুর্নীতিবাজ সরকারের পতন ঘটাতে হবে।’

তিনি নেতাকর্মীসহ সবার প্রতি সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চূড়ান্ত আন্দোলনের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

মহানগর শ্রমিক দলের সমাবেশে মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলালের সভাপতিত্বে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান  এবং জেলা শ্রমিক দলের সমাবেশে জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশ শেষে পৃথক পৃথক দুটি শোভাযাত্রা ময়মনসিংহ মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা