× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিদ্দিকবাজারে বিস্ফোরণ

নিহতের পরিবারকে অর্ধকোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জাফরুল্লাহর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ২০:২০ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৩ ২২:১৯ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সংগৃহীত

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। পাশাপাশি তিনি নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ৫০ লাখ টাকা, আহতদের উন্নত চিকিৎসা ও ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার (৮ মার্চ) এক শোকবার্তায় ডা. জাফরুল্লাহ এ দাবি জানান।

শোকবার্তায় তিনি বলেন, ‘সরকারের ব্যর্থতা বিরোধী দলের ওপর চাপানো একটি ব্যাধিতে পরিণত হয়েছে। সরকার এ ব্যাধি থেকে বেরিয়ে এসে আসল ঘটনার সমস্যা সমাধানে এগিয়ে না এলে এর ভয়াবহ পরিণতি সরকারকে বহন করতে হবে। নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ৫০ লাখ টাকা এবং আহতদের উন্নত চিকিৎসা ও ৩০ লাখ টাকা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘বিগত কয়েক বছর ধরে ঢাকাসহ সারা দেশে ভয়াবহ বিস্ফোরণে ও অগ্নিকাণ্ডে শত শত মানুষ মৃত্যুবরণ ও ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনলে দুর্ঘটনা এড়ানো যেত। মানুষের জীবনের মূল্য যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখার কেউ নেই। দেশে গণতান্ত্রিক ও আইনের শাসন থাকলে এর জবাবদিহি থাকত।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘সরকারের দুর্নীতি আর স্বজনপ্রীতির কারণে দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ  কারণে বাড়িঘর, বহুতল ভবন, শিল্পকারখানা, নৌপথে ভয়াবহ দুর্ঘটনা একের পর এক বেড়ে চলছে। ঢাকা শহরের ৭০ শতাংশ ভবন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুর্নীতির কারণে ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পর্যায়ক্রমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আগামীতে আরও ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হতে হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা