প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১০ পিএম
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহিলা আওয়ামী লীগের শ্রদ্ধা। প্রবা ফটো
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকতা শুরু করেছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনের নেতাকর্মীরা।
এই সময় মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলার নেতৃত্বে সংগঠনের সর্বস্তরের নেত্রীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর ৩২ নম্বর প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শুরু হয়েছে। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন।