প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৪৭ এএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৬ এএম
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম
সাতদলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ’-এর নতুন সমন্বয়ক
হয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। সম্প্রতি
তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী দুই মাসের জন্য জোটটির সমন্বয়কের দায়িত্ব
পালন করবেন।
এর আগে আরও দুজন পর্যায়ক্রমে গণতন্ত্র
মঞ্চের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। প্রথমে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ
সাকি এবং সর্বশেষ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ দায়িত্বে ছিলেন। গণতন্ত্র
মঞ্চের সিদ্ধান্ত অনুযায়ী, শরিক প্রতিটি দলের শীর্ষ নেতা পর্যায়ক্রমে মঞ্চের সমন্বয়ক
হবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ৮ আগস্ট সাত দলের রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘গণতন্ত্র মঞ্চ’-এর আত্মপ্রকাশ ঘটে। জোটভুক্ত দলগুলো হলো—জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। গণতন্ত্র মঞ্চ বর্তমানে বিএনপির সঙ্গে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত রয়েছে।